বিশ্ব আজ দ্রুত পরিবর্তনের ধারায় ধাবমান। এই পরিবর্তনকে মানিয়ে নিতে আমাদেরকেও সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশ্বায়নের চ্যালেঞ্জকে মাথায় নিয়ে বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নের পর সবাইকে সমান তালে এগিয়ে যেতে হবে পরবর্তী লক্ষ্যে। ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র গঠনের যে সোপানে আমাদের যাত্রা শুরু হয়েছে তার সফল পরিসমাপ্তিতে আজকের ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আমাদের দেশে বহু ছাত্র/ছাত্রী স্নাতক/সম্মান শেষ করে বেকার ,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬ মাস ও ১ বছর মেয়াদি চারুকলা কোর্স করে তারা সরকারি/বেসরকারি প্রাইমারি /হাই-স্কুল,কলেজ ও মাদ্রাসা সমূহে চারুকলার শিক্ষক হিসেবে যোগদান করতে পারবে এবং নিজেকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারে।
বর্তমানে এই প্রতিষ্ঠানের নতুন উদ্যোগ ‘অনলাইনকার্যক্রম’ সেই প্রচেষ্টাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিষ্ঠানের পথ চলা হোক দীপ্তিময়। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্রে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে এ আমার প্রত্যাশা।
সকলের সহযোগিতায় আগামীর সাফল্য আসবে বলে আমি মনে করি।
ধন্যবাদ
অধ্যক্ষঃ আশীষ আচার্য্য
আর্ট এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট, হবিগঞ্জ