আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট-৬৩০৮২ / ৬৩০৮৫

Art & Technical Institute -63082 / 63085

EST- 2023 & EIIN-140145

উপদেষ্টা: ড. মোহাম্মদ আজহারুল ইসলাম সহকারী অধ্যাপক, বাংলা বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ

আশীষ আচার্য্য চিত্রশিল্পী। ইতোমধ্যে তার আঁকা ছবি জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শিত হয়েছে এবং পুরস্কারও পেয়েছে। ঢাকা আর্ট কলেজের স্নাতক এই তরুণ একটি বড়ো স্বপ্ন নিয়ে কাজ করছেন। তিনি হবিগঞ্জে শিল্পচর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান। ২০১৯ সাল থেকে 'হবিগঞ্জ চারুকলা একাডেমি' নামে শিল্পচর্চার স্কুল অনেক আন্তরিকতার সাথে পরিচালনা করছেন। তার সাহসী প্রচেষ্টা এবং উদ্যম প্রশংসা পাওয়ার যোগ্য। মানবিক এবং নান্দনিক সমাজ-রাষ্ট্র তৈরিতে শিল্পচর্চার গুরুত্বের কথা বলার অপেক্ষা রাখে না। হবিগঞ্জের মতো একটি ছোটো শহরে এর প্রয়োজনীয়তা আরও বেশি করে অনুভূত হয়। 

এ বছর আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইন্সটিটিউট নামে আশীষ সরকারি অনুমোদন নিয়ে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। শিল্পের নান্দনিকতার একটি অতি মূল্যবান দিক যেমন রয়েছে, তেমনি এর প্রায়োগিক দিকও বিদ্যমান। আমরা আশা করি, এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের শিল্পীসত্তার বিকাশ ঘটাবে এবং একই সাথে দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবে।

হবিগঞ্জ চারুকলা একাডেমি এবং আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইন্সটিটিউটের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। 


ড. মোহাম্মদ আজহারুল ইসলাম 

সহকারী অধ্যাপক, বাংলা

বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ