সিলেটের হবিগঞ্জে চারুকলার কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান না থাকায় আশীষ আচার্য্যের সহযোগিতায় ১৫ মার্চ ২০১৯ তারিখে হবিগঞ্জ চারুকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে আশীষ আচার্য্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন পেয়ে হবিগঞ্জে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে "আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট" (কোড -৬৩০৮২) প্রতিষ্ঠিত করেন এই ইনস্টিটিউটটি সরকার অনুমোদিত। বাংলাদেশের হবিগঞ্জের সবচেয়ে বিশিষ্ট চারুকলা ও কারিগরি প্রতিষ্ঠান।
আমি আন্তরিকভাবে স্মরণ করি যে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আশীষ আচার্য্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার জন্য অনেক প্রচেষ্টা করেছিলেন এবং এই প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক।
বর্তমানে হবিগঞ্জ চারুকলা একাডেমি এবং আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটে ৬মাস ও এক বছরের চারুকলা বিভাগ যুক্ত করা হয়েছে।
আমাদেরদেশে বহু ছাত্র/ছাত্রী স্নাতক/সম্মান শেষ করে বেকার,এই এক বছরের চারুকলা কোর্স করে তারা বেসরকারি হাই স্কুল সমূহে চারুকলার শিক্ষক হিসেবে যোগদান করতে পারবে ও নিজেকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারে।
সকলের সহযোগিতায় আগামীর সাফল্য আসবে বলে আমি মনে করি।
ধন্যবাদ
নুরুর রশিদ চৌধুরী হ্যারল্ড
অধ্যক্ষ
সিলেট আর্টস কলেজ।