আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট-৬৩০৮২ / ৬৩০৮৫

Art & Technical Institute -63082 / 63085

EST- 2023 & EIIN-140145

উপদেষ্টা:অলক দত্ত বাবু ,শিল্পরসিক ও ব্যাবসায়ী হবিগঞ্জ।

১৫ মার্চ ২০১৯ তারিখে হবিগঞ্জ চারুকলা একাডেমি দত্ত নিকেতন ,কালীবাড়ি ক্রস রোডে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ,হবিগঞ্জ চারুকলা একাডেমি শিশু চারুকলা নিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে (প্লে টি-১০ম শ্রেণী পর্যন্ত) শুক্রবার ও শনিবারে ,পরবর্তীকালে আশীষ আচার্য্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন পেয়ে হবিগঞ্জে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে "আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট" (কোড -৬৩০৮২) প্রতিষ্ঠিত করেন এই ইনস্টিটিউটটি সরকার অনুমোদিত। 

ছাত্র/ছাত্রীরা স্নাতক/সম্মান শেষ করে ,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬ মাস ও ১ বছর মেয়াদি চারুকলা কোর্স করে ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা বেসরকারি হাই স্কুল সমূহে চারুকলার শিক্ষক হিসেবে যোগদান করতে পারবে । 

এতে আমাদের দেশের অনেক শিক্ষিত ছেলে মেয়ের কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে,সবচেয়ে বড় সুবিধা হলো পূর্বে এই কোর্স করতে সিলেটের ছেলে মেয়েদের ঢাকায় যেতে হতো এতে ছাত্র ছাত্রীদের অনেক অর্থ ও সময় উভয় নষ্ট হতো,হবিগঞ্জে এই কোর্স করার সুযোগ থাকায় ছাত্র ছাত্রীরা অধিক লাভবান ও শিল্পমনা হয়ে উঠবে ।     


হবিগঞ্জ চারুকলা একাডেমি ও "আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট এর সাফল্য কামনা করি। 


অলক দত্ত বাবু 

শিল্পরসিক ও ব্যাবসায়ী

হবিগঞ্জ।