ললিতকলা বা চারু শিল্প পাঁচটি প্রধান ধারায় অভিব্যক্ত_ ভাস্কর্য, স্থাপত্য, সংগীত,কবিতা ও চিত্র ।
চিত্রশিল্পের ঐতিহ্য সুপ্রাচীনকালের। আদিম মানুষের আঁকা গুহা-চিত্র এর দীপ্র উদাহরণ ।
খোয়াই - নন্দিনী হবিগঞ্জে 'হবিগঞ্জ চারুকলা একাডেমি' ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বিভিন্ন সৃজনশীল, গঠনমূলক কর্ম প্রবাহের মাধ্যমে আপন স্বকীয়তা এবং গ্রহণযোগ্য তার উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে সক্ষম হয়েছে ।
বহুমাত্রিক কাজের পাশাপাশি এখানে প্রতি শুক্র, শনিবারে শিশুদের চারুকলা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় । বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত এ প্রতিষ্ঠান এখন 'আর্ট এন্ড ট্যাকনিকেল ইনস্টিটিউট' নামে পরিচিত হয়ে চারুকলার প্রচার- প্রসারে ব্যাপক অবদানের সুযোগ পেয়েছে,এবং নতুন মাত্রা যুক্ত করতে সমর্থ হয়েছে ।
উদ্যমী, নিবেদিত প্রাণ তরুণ আশীষ আচার্য্য এর মূল চালিকাশক্তি। চিত্রকর্ম হোক মানবিক পৃথিবী গড়ার রংধনু হাতিয়ার।
সত্য, সুন্দর আর কল্যাণ হোক এই প্রতিষ্ঠানের সানন্দ আরাধনা,
এ কামনা সতত।
জাহান আরা খাতুন
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ,
হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ।